বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে অসহায় পরিবারের জমি দখল নির্যাতন মিথ্যা মামলায় উচ্ছেদের চেষ্ঠা

logoমোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকেমঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১, রাত ৩:৫১ সময় 0314
পীরগঞ্জে অসহায় পরিবারের জমি দখল নির্যাতন মিথ্যা মামলায় উচ্ছেদের চেষ্ঠা

পীরগঞ্জে অসহায় পরিবারের জমি দখল নির্যাতন মিথ্যা মামলায় উচ্ছেদের চেষ্ঠা

মোস্তফা মিয়া-পীরগঞ্জ,রংপুর থেকে:
পীরগঞ্জে এক অসহায় পরিবারের জমি জবরদখল করে পুকুর খনন করাসহ ঐ পরিবারকে ভিটেবাড়ী থেকে উচ্ছেদের জন্য একাধিক মিথ্যা মামলাা দেয়ার চেষ্ঠা করা হচ্ছে।মামলায় মহিলাসহ ৭ম শ্রেণী ও কলেজ পড়ুড়া ছাত্রকেও আসামী করা হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর রাঙ্গামাটি গ্রামে।
অভিযোগে জানা যায়,দানিসনগর রাঙ্গামাটি গ্রামের মৃত আশকর আলীর পুত্র শাহজাহান আলী ও শাহীন মিয়াসহ গত ২০১৮ সালে প্রতিবেশী দেলোয়ারা বেগম ও নাছিমা বেগমের নিকট হতে ২৮ শতাংশ জমি দলিলমুলে ক্রয় পূর্বক ভোগ দখল করে আসছিলেন।সম্প্রতি পার্শ্ববর্তী জলাইডাঙ্গা গ্রামের মৃত ছাদেক আলীর পুত্র প্রভাবশালী ইছাহাক আলী উক্ত জমি জোরপুর্বক নিজের দাবি করে রাতের অন্ধকারে ভাড়াটে লোকজন ও ভেকু দিয়ে পুকুর খননের চেষ্টা করে। এতে শাহজাহান ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে ইছাহাক ও তার ভাড়াটে ডাঙ্গাবাজ আলমগীর হোসেনের নের্তৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবাদকারীদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪/৫ জনকে গুরুতর আহত করে। এছাড়া প্রায়ই ঐ অসহায় পরিবারকে প্রাণনাশের হুমকী ধামকী দিয়ে আসছে। ধুরন্ধর ইছাহাক আলী রাতের অন্ধকারে খননের পাশাপাশি পুকুর পাড়ে টিনসেটের একটি অস্থায়ী ঘরও নির্মাণ করে। এ ঘটনায় শাহজাহান আলী গত ১১ নভেম্বর-২০২০ তারিখে রংপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারার মামলা করেন। মামলা নং মিসপিটিশন-৫৯২/২০। এরই প্রেক্ষিতে ইছাহাক আলীকে থানা পুলিশ বিরোধপূর্ণ ঐ জমির আকার পরিবর্তণে বাধা দেয়াসহ অনাধিকার প্রবেশে নিষেধ করে। কিন্তু ইছাহাক আলী পুলিশ ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাড়াটিয়া লোক এনে প্রকাশ্যে পুকুর খননের কাজ করেই চলছে।
এদিকে গত ৩ ফেব্রুয়ারী’ ২০২১ ইং রাতে প্রতিপক্ষ শাহজাহান ও তার পরিবারকে ঘায়েল করতে ইছাহাক তার পুকুর পাড়ে জোড়পুর্বক নির্মানকৃত টিনসেটের ঘরটিতে নিজেরাই আগুন ধরিয়ে দেয় এবং একই পরিবারের ১২ জনকে আসামী করে রংপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা করেন। মামলায় মহিলাসহ ৭ম শ্রেণী ও কলেজ পড়ুয়া ছাত্রকেও আসামী করা হয়েছে।মামলায় উল্লেখ করা হয়,ঘরে রক্ষিত শ্যালো মেশিন,মৎস্য চাষের জন্য ১০ বস্তা খুদ গুড়া,২০বস্তা খৈল,৫ বস্তা ভুষি, মাছ ধরা ৩টি জাল অপরিচিত অটোতে তুলিয়া নিয়ে যায় এবং ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায়,যে পুকুর পাড়ের টিনসেটের ঘর পোড়ানোর মামলা করা হয়েছে সে পুকুরে মাছ ছাড়া হয়নি,পানিও নেই বললেই চলে।আর শ্যালো মেশিনসহ যে পরিমাণ মৎস্য খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে ঐ ছোট্র ঘরটিতে ধরার কথাও নয়।এর আগে ইছাহাক পীরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় মামলা গ্রহণ করেনি।ভুক্তভোগি পরিবারটি এ ব্যাপারে রংপুর জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন। 

বিষয়- প্রতারণা, প্রশাসন, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর